২০ আগস্ট সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন।
সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন
সম্পন্ন করতে নির্বাচন কমিশনের
সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। নির্বাচনের সময় কোনো ধরনের
প্রচার-প্রচারণার সুযোগ থাকবে না বলেও জানিয়েছেন
তিনি।বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন
সিইসি।এএমএম নাসির উদ্দিন বলেন, ‘ঐতিহাসিক এ নির্বাচন সুষ্ঠু
ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ
প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।
আশা করি, একটি সুন্দর
নির্বাচন হবে। বিশ্ববাসী এ
নির্বাচনের দিকে তাকিয়ে আছে।’১৯৯১ সালের পর
এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে উল্লেখ
করে সিইসি বলেন, ‘এটা আমার জন্য
ভাগ্যের বিষয়।’প্রচার-প্রচারণার সুযোগ নেইরাষ্ট্রপতি নির্বাচনে প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই
বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনী
স্থানে উপস্থিত থেকে কোনো ধরনের
প্রচার বা প্রচারণা চালানো
যাবে না।গত ২৪ জুলাই
অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে একই দিন
পদটি শূন্য হয়। এরপর ৬
আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর
প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের
প্রার্থী অলি আহমদ।ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্যরাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট
দেবেন। চট্টগ্রাম-৪ আসন শূন্য
থাকায় এবার মোট ভোটার
৩৪৯ জন।আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট দুপুর
২টা থেকে বিকেল ৫টা
পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ
অনুষ্ঠিত হবে। ভোটাররা সরাসরি
ভোটদান ও ভোট গণনা
পর্যবেক্ষণ করতে পারবেন।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের ভোটদান
সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণের
পর সম্প্রচার সাময়িকভাবে বন্ধ থাকলেও ফলাফল
ঘোষণার সময় তা আবার
সরাসরি সম্প্রচার করা হবে।ভোটগ্রহণ শেষে সংসদ ভবনের
বৈঠককক্ষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন সিইসি। একই দিন রাষ্ট্রপতি
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।