অভাব পেরিয়ে সুমাইয়ার জিপিএ-৫
অভাব-অনটনকে
পেছনে
ফেলে
২০২৬
সালের
এসএসসি
পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সুমাইয়া আক্তার। পরিবারের আর্থিক
সংকটের
মধ্যেও
পড়াশোনায় মনোযোগ
ও
কঠোর
পরিশ্রমের মাধ্যমে এই
সাফল্য
অর্জন
করেছে
সে।
তার
ফলাফলে
পরিবার,
শিক্ষক
ও
এলাকাবাসীর মধ্যে
আনন্দের সৃষ্টি
হয়েছে।সুমাইয়ার বাড়ি
উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চাপুরী
গ্রামে। তার
বাবা
সাইফুল
ইসলাম
ফকির
একটি
মুরগির
খামারে
শ্রমিক
হিসেবে
কাজ
করেন।
সংসারের খরচ
চালাতে
সুমাইয়ার মাকেও
বিভিন্ন কাজে
যুক্ত
হতে
হয়।
সীমিত
আয়ের
সংসারে
মেয়ের
পড়াশোনার খরচ
চালানো
পরিবারের জন্য
সহজ
ছিল
না।
তবে
সামর্থ্যের মধ্যে
থেকে
মেয়ের
পড়াশোনা চালিয়ে
গেছেন
তার
বাবা-মা।সুমাইয়া এসএসসি
পরীক্ষা দিয়েছে
কথাসাহিত্যিক ড.
হুমায়ূন আহমেদের স্বপ্নের প্রতিষ্ঠান ‘শহীদ
স্মৃতি
বিদ্যাপীঠ’ থেকে।
এবারের
এসএসসি
পরীক্ষায় বিদ্যালয়টির শতভাগ
শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এর
মধ্যে
সুমাইয়ার জিপিএ-৫ বিদ্যালয়ের সাফল্যে বাড়তি
মাত্রা
যোগ
করেছে।সুমাইয়ার মেধা
ও
পড়াশোনার প্রতি
আগ্রহ
বিবেচনায় বিদ্যালয় কর্তৃপক্ষও তার
পাশে
দাঁড়িয়েছে। পড়াশোনার খরচের
একটি
অংশ
বহন
করেছে
প্রতিষ্ঠানটি।সুমাইয়া জানায়,
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ
করে
একজন
সফল
মানুষ
হতে
চায়।
তার
স্বপ্ন
পূরণে
শিক্ষক
ও
এলাকাবাসীর সহযোগিতা চায়
সে।সুমাইয়ার এই
ফলাফলে
পরিবার
ও
শিক্ষকেরা খুশি।
তাঁদের
প্রত্যাশা, আর্থিক
সংকট
যেন
তার
উচ্চশিক্ষার পথে
বাধা
হয়ে
না
দাঁড়ায়।