ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ছিনতাই ও বোমার আশঙ্কায় জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

ছিনতাই ও বোমার আশঙ্কায় জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা ও বোমা থাকার আশঙ্কায় ভারতের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার সকালে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এআই-২০৩০ ফ্লাইটটি গন্তব্যে না গিয়ে জয়পুরের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। পরে বিমানটির সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর সময় বিমানটিতে ছিনতাইয়ের সতর্কবার্তা জারি করা হয়। একই সঙ্গে বোমা থাকার আশঙ্কাও তৈরি হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সতর্কবার্তা পাওয়ার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়। যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটিকে দিল্লির পরিবর্তে জয়পুরে অবতরণের নির্দেশ দেওয়া হয়।বিমানটি অবতরণের পরপরই শুরু হয় তল্লাশি। তবে বিমানে সত্যিই কোনো বিস্ফোরক ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সূত্র: হিন্দুস্তান টাইমস