ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা স্থগিত, ঐতিহাসিক মুহূর্ত বললেন পুতিনের দূত

রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা স্থগিত, ঐতিহাসিক মুহূর্ত বললেন পুতিনের দূত

রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তাঁর দাবি, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক বাজারকে বড় ধরনের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করবে।শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয় লক্ষ্য করে প্রস্তাবিত নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিন পর এসব পদক্ষেপ কার্যকর হওয়ার কথা ছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দিমিত্রিয়েভ বলেন, ট্রাম্প প্রশাসনের ‘গ্রাহাম আইন’ স্থগিতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ এবং সত্যিকার অর্থেই ঐতিহাসিক ঘটনা। তাঁর ভাষ্য, আইনটি কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক বাজার।এমন এক সময়ে ওয়াশিংটন নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা থেকে সরে এসেছে, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধের প্রেক্ষাপটে রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।তবে নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে পুতিন কিংবা ক্রেমলিনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শুক্রবার সামরিক পোশাক পরা অবস্থায় পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা করছে মস্কো।যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে প্রস্তাবিত আইনটিতে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পুতিন এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ছিল।২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর ওপর ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।