এনআইডি-পাসপোর্টের তথ্যের গরমিলে গ্রিসপ্রবাসীদের ভোগান্তি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
ও
পাসপোর্টে থাকা
তথ্যের
গরমিলের কারণে
নানা
ধরনের
জটিলতায় পড়ছেন
গ্রিসে
বসবাসরত অনেক
বাংলাদেশি। বিশেষ
করে
বিদেশ
যাওয়ার
সময়
ভুল
বা
ভিন্ন
নাম,
জন্মতারিখ কিংবা
জন্মসাল দিয়ে
তৈরি
করা
পাসপোর্টের তথ্যের
ভিত্তিতে পরবর্তী সময়ে
রেসিডেন্স পারমিটসহ বিভিন্ন নথি
তৈরি
হওয়ায়
দেশে
ফিরে
সমস্যায় পড়ছেন
তাঁরা।হবিগঞ্জের মশিউর
রহমান
মুমিন
তাঁদেরই একজন।
তাঁর
জাতীয়
পরিচয়পত্রের তথ্য
অনুযায়ী, জন্ম
১৯৯৫
সালের
জুলাই
মাসে।
তবে
বিদেশ
যাওয়ার
সময়
এক
দালালের মাধ্যমে তাঁর
নামে
তৈরি
করা
পাসপোর্টে নাম
দেওয়া
হয়
‘মশিউর
মিয়া’
এবং
জন্মসাল উল্লেখ
করা
হয়
১৯৯৯।ওই পাসপোর্ট ব্যবহার করে
বিভিন্ন পথ
পাড়ি
দিয়ে
গ্রিসে
যান
মশিউর।
পরে
তাঁর
রেসিডেন্স পারমিটসহ প্রয়োজনীয় অন্যান্য নথিও
ওই
পাসপোর্টের তথ্য
অনুযায়ী তৈরি
হয়।
ফলে
বিদেশে
থাকার
সময়
এনআইডির তথ্যের
প্রয়োজন হয়নি।সম্প্রতি দেশে
ফিরে
ড্রাইভিং লাইসেন্স করতে
গিয়ে
নতুন
সমস্যায় পড়েন
তিনি।
লাইসেন্সের জন্য
এনআইডি
প্রয়োজন হওয়ায়
আবেদন
করতে
গিয়ে
দেখা
যায়,
এনআইডিতে থাকা
নাম
ও
জন্মসালের সঙ্গে
বিদেশে
ব্যবহৃত পাসপোর্ট ও
অন্যান্য নথির
তথ্যের
মিল
নেই।
এ
কারণে
ড্রাইভিং লাইসেন্স করতে
পারেননি তিনি।পরে বিদেশে
ব্যবহৃত পাসপোর্ট ও
অন্যান্য নথির
তথ্য
অনুযায়ী এনআইডি
সংশোধনের আবেদন
করেন
মশিউর।
তবে
দীর্ঘ
সময়
পেরিয়ে
গেলেও
তাঁর
সমস্যার সমাধান
হয়নি।মশিউর রহমান
মুমিন
বলেন,
‘বিদেশ
যাওয়ার
সময়
দালালের মাধ্যমে আমার
পাসপোর্টে নাম
ও
জন্মসালের তথ্য
পরিবর্তন করা
হয়েছিল। ওই
পাসপোর্ট দিয়েই
গ্রিসে
রেসিডেন্স পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র করেছি।
এখন
দেশে
এসে
ড্রাইভিং লাইসেন্স করতে
গিয়েও
সমস্যায় পড়েছি।
এনআইডি
সংশোধনের জন্য
আবেদন
করেছি,
কিন্তু
দীর্ঘদিনেও সমাধান
হয়নি।’তিনি বলেন,
তাঁর
মতো
যাঁরা
একই
ধরনের
সমস্যায় পড়েছেন,
তাঁদের
বিষয়টি
মানবিকভাবে বিবেচনা করে
দ্রুত
সমাধানের ব্যবস্থা করা
প্রয়োজন।শুধু ড্রাইভিং লাইসেন্স নয়,
দেশে
ফিরে
ই-পাসপোর্ট নবায়ন করতে গিয়েও
একই
ধরনের
সমস্যায় পড়ছেন
অনেক
প্রবাসী। বিদেশে
ব্যবহৃত পাসপোর্টে থাকা
নাম,
জন্মতারিখ বা
অন্যান্য তথ্যের
সঙ্গে
এনআইডির তথ্যের
অমিল
থাকায়
অনেকের
পাসপোর্ট নবায়নের আবেদনও
আটকে
যাচ্ছে।ভুক্তভোগী রফিকুল
ইসলাম
বলেন,
দীর্ঘদিন বিদেশে
থাকার
সময়
ব্যবহৃত পাসপোর্টের তথ্য
অনুযায়ী তাঁর
অন্যান্য নথি
তৈরি
হয়েছে।
দেশে
ফিরে
পাসপোর্ট নবায়ন
করতে
গিয়ে
এনআইডির তথ্যের
সঙ্গে
গরমিল
ধরা
পড়ে।
এতে
নবায়ন
প্রক্রিয়ায় জটিলতা
তৈরি
হয়েছে।রফিকুল ইসলামের দাবি,
বিদেশে
বৈধভাবে ব্যবহৃত নথিপত্র যাচাই
করে
এ
ধরনের
সমস্যার দ্রুত
সমাধান
করা
প্রয়োজন। বিদেশে
তৈরি
হওয়া
বৈধ
নথির
তথ্যের
ভিত্তিতে দেশে
এনআইডি
সংশোধনের অন্তত
একবার
সুযোগ
দেওয়ার
কথাও
বলেন
তিনি।গ্রিসের কমিউনিটি নেতা
জাহিদ
ইসলাম
বলেন,
বিদেশে
যাওয়ার
সময়
অনেক
প্রবাসী দালাল
বা
মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ভুল
নাম,
বয়স
কিংবা
জন্মতারিখের পাসপোর্ট নিয়ে
বিদেশে
চলে
যান।
পরে
ওই
তথ্যের
ভিত্তিতে রেসিডেন্স পারমিট,
ব্যাংক
হিসাব,
চাকরির
কাগজপত্রসহ বিভিন্ন বৈধ
নথি
তৈরি
হয়।তিনি বলেন,
দেশে
ফিরে
এনআইডির তথ্যের
সঙ্গে
এসব
নথির
গরমিল
হলে
প্রবাসীরা বড়
ধরনের
সমস্যায় পড়েন।
প্রকৃত
পরিচয়
ও
বিদেশে
ব্যবহৃত বৈধ
নথিপত্র যাচাই
করে
প্রবাসীদের এনআইডি
সংশোধনের জন্য
বিশেষ
ও
দ্রুত
ব্যবস্থা নেওয়া
প্রয়োজন।প্রবাসীরা জানান,
বিদেশে
থাকার
সময়
এনআইডির প্রয়োজন না
হলেও
দেশে
ফিরে
ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক
হিসাব
খোলা,
জমি
কেনাবেচা, করসংক্রান্ত কাজসহ
বিভিন্ন সরকারি
ও
বেসরকারি সেবা
নিতে
এনআইডি
প্রয়োজন হয়।
তখনই
তথ্যের
গরমিলের কারণে
তাঁরা
নানা
বিড়ম্বনায় পড়েন।তাঁদের দাবি,
বিদেশে
থাকা
বাংলাদেশিদের বৈধ
পাসপোর্ট, রেসিডেন্স পারমিট
ও
অন্যান্য সরকারি
নথিপত্র যাচাই
করে
বিশেষ
ব্যবস্থায় এনআইডির তথ্য
সংশোধনের সুযোগ
দেওয়া
হোক।
পাশাপাশি প্রকৃত
পরিচয়
যাচাইয়ের পর
সংশোধনের আবেদন
দ্রুত
নিষ্পত্তির জন্য
পৃথক
ব্যবস্থা চালুরও
দাবি
জানিয়েছেন তাঁরা।
প্রবাসীদের মতে,
দেশের
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান
রাখা
প্রবাসীদের জন্য
এনআইডি
সংশোধন
প্রক্রিয়া আরও
সহজ,
স্বচ্ছ
ও
দ্রুত
করা
প্রয়োজন। বিদেশের বৈধ
নথিপত্রের সঙ্গে
সামঞ্জস্য রেখে
এনআইডি
সংশোধনের সুযোগ
দিতে
সরকারের কার্যকর উদ্যোগ
চান
তাঁরা।