বংশাল ও বাঞ্ছারামপুরে অভিযান, ১৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪
ঢাকার বংশাল
ও
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ধারাবাহিক অভিযান
চালিয়ে
সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের চার
সদস্যকে গ্রেপ্তার করেছে
ঢাকা
মহানগর
পুলিশের (ডিএমপি)
গোয়েন্দা ওয়ারী
বিভাগ।
এ
সময়
বিভিন্ন ব্র্যান্ডের ১৬টি
চোরাই
মোটরসাইকেল উদ্ধার
করা
হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন
মো.
সজিব
(২৮),
মো.
নিশান
আহমেদ
(২৫),
রুবেল
আহমেদ
(৩৮)
ও
নিত্য
সরকার
(১৯)। তাঁদের মধ্যে
সজিবের
বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে, নিশান
আহমেদের বাড়ি
নাটোরের বাগাতিপাড়ায়, রুবেল
আহমেদের বাড়ি
বাঞ্ছারামপুর এবং
নিত্য
সরকারের বাড়িও
একই
উপজেলার বটতলী
এলাকায়।ডিএমপি জানায়,
গত
১৮
আগস্ট
গোপন
সংবাদের ভিত্তিতে ডিবি
ওয়ারী
বিভাগের সংঘবদ্ধ অপরাধ
ও
গাড়ি
চুরি
প্রতিরোধ টিম
বংশাল
থানার
মোকিম
বাজার
রোডে
অভিযান
চালায়।
সেখান
থেকে
সজিব
ও
নিশান
আহমেদকে আটক
করা
হয়।পরে তাঁদের
দেওয়া
তথ্যের
ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা
এলাকায়
অভিযান
চালিয়ে
রুবেল
আহমেদ
ও
নিত্য
সরকারসহ চোরচক্রের অন্য
সদস্যদের গ্রেপ্তার করা
হয়।অভিযানে উদ্ধার
করা
১৬টি
মোটরসাইকেলের মধ্যে
রয়েছে
সুজুকি
জিক্সার, হোন্ডা
এক্স-ব্লেড, ইয়ামাহা এফজেডএস, টিভিএস
রাইডার,
রয়্যাল
এনফিল্ড, হোন্ডা
সিবিআর
ও
ইয়ামাহা আর১৫সহ
বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল।ডিবি ওয়ারী
বিভাগ
জানিয়েছে, উদ্ধার
করা
মোটরসাইকেল ও
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বংশাল
থানায়
মামলা
করা
হয়েছে।
১৯
আগস্ট
দায়ের
করা
মামলাটিতে দণ্ডবিধির ৪১৩
ধারায়
অভিযোগ
আনা
হয়েছে।