ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ।রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার পরিচিত রাজনৈতিক নেতা সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।তাঁর মৃত্যুতে বিএনপির রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।