ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মোংলায় কোস্ট গার্ডের উদ্যোগে ৯ হাজার ৪০০ চারা রোপণ

মোংলায় কোস্ট গার্ডের উদ্যোগে ৯ হাজার ৪০০ চারা রোপণ

উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাগেরহাটের মোংলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে।বুধবার ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কর্মসূচিটির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, রোপণ করা চারাগুলো উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। একই সঙ্গে মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব গাছ সহায়ক হবে।তিনি আরও বলেন, মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।