বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
ইতালির ভেনিসে
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর
হামলা ও শারীরিকভাবে হেনস্তার
ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায়
জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায়
আনার দাবি জানিয়েছে দলটি।এনসিপির আহ্বায়ক
ও সদস্যসচিব এক যৌথ বিবৃতিতে
বলেন, ভেনিসে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা ও
সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনা
নিন্দনীয়। তাঁদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডাররা বাঁধনের ওপর হামলা চালিয়েছে।
এ সময় তাঁর সঙ্গে
থাকা নারী ও শিশুকেও
আঘাত করা হয়েছে বলে
দাবি করেন তাঁরা।বিবৃতিতে এনসিপির
নেতারা বলেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুমের অভিযোগে
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ
সরকারের পতন হয়েছে। এরপর
দলটির নেতাকর্মীদের একটি অংশ দেশ
ছেড়ে বিদেশে অবস্থান করছে। তাঁদের অভিযোগ,
বিদেশের মাটিতে থেকেও আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা জুলাইয়ের
যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা
ও হামলার চেষ্টা করছেন।এনসিপির বিবৃতিতে
বলা হয়, ভেনিসে বাঁধনের
ওপর হামলার ঘটনা প্রমাণ করে
আওয়ামী লীগের কথিত হিংস্র ও খুনে মানসিকতায়’
কোনো পরিবর্তন আসেনি। জয়ের
ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগএনসিপির নেতাদের
অভিযোগ, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে
সজীব ওয়াজেদ জয় ভেনিসে অবস্থান
করার সময় তাঁর ঘনিষ্ঠ
হিসেবে পরিচিত ব্যক্তিরা বাঁধনের ওপর হামলা চালিয়েছেন। তাঁদের দাবি,
জয়ের সঙ্গে ছবি তুলে সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রচার করা কয়েকজন চিহ্নিত
আওয়ামী লীগ ক্যাডার বাঁধন
ও তাঁর পরিবারের ওপর
হামলায় জড়িত। হামলার সময় বাঁধনকে জোর
করে ‘জয় বাংলা, জয়
বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা
হয় বলেও বিবৃতিতে দাবি
করা হয়েছে।এনসিপির নেতারা
বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদত ও উসকানিতে
রাজনৈতিক সহিংসতা পরিচালিত হচ্ছে। ভেনিসের ঘটনাটি তারই প্রমাণ বলে
দাবি করেন তাঁরা। বিবৃতিতে বলা
হয়, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এ ধরনের কর্মকাণ্ড
অব্যাহত থাকায় আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক
বা সামাজিক ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের সুযোগ
নেই।জড়িতদের গ্রেপ্তারের দাবিএনসিপির নেতারা
বলেন, যারা বিদেশের মাটিতেও
জুলাইয়ের যোদ্ধাদের ওপর হামলা চালায়,
তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
তাঁদের ভাষ্য, স্বৈরাচারের পতন ঘটানো জুলাইয়ের
যোদ্ধারা জাতীয় সম্পদ। বিদেশের মাটিতে তাঁদের ওপর হামলার ঘটনা
কোনোভাবেই বরদাশত করা হবে না।এ ঘটনায়
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি
ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে হামলায়
জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে
অভিযুক্ত ব্যক্তিদের ভিসা বাতিল করে
বাংলাদেশে ফেরত এনে আইনের
আওতায় আনার দাবি জানিয়েছেন
এনসিপির নেতারা।বিদেশে অবস্থানরত
জুলাইয়ের যোদ্ধা, প্রবাসী কর্মী ও সাধারণ বাংলাদেশি
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি দূতাবাসগুলোকে
কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে এনসিপির
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনিসের
হামলায় জড়িত ব্যক্তিদের কূটনৈতিক
ও আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে
ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের
মুখোমুখি করা না হলে
বর্তমান সরকারকে এর জবাব দিতে
হবে।
তাঁরা
আরও বলেন, এনসিপি বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও
বিদেশের সব মঞ্চে ‘ফ্যাসিবাদের
দোসরদের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।