ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বিরোধিতার জন্য বিরোধিতা করলে স্বৈরাচারের পথ খুলবে: তারেক রহমান

বিরোধিতার জন্য বিরোধিতা করলে স্বৈরাচারের পথ খুলবে: তারেক রহমান

সরকার ও বিরোধী দল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করা হলে তা জুলাইয়ের শহীদ ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে গাদ্দারির শামিল হবে।সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, ‘আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন, তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও গাদ্দারি করা হবে।’বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নজুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের উপস্থিত না থাকার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।তারেক রহমান বলেন, বিরোধী দলের নেতারা সরকারের মঞ্চে না বসলেও জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের সঙ্গে এসে বসতে পারতেন। কিন্তু অনুষ্ঠানে তাঁদের দেখা যায়নি।তিনি বলেন, ‘এই মঞ্চে বসার দরকার নেই। ঠিক আছে, সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক দূরত্ব। যদি আপনারা দূরত্ব রাখতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধী দলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যে মানুষগুলোর জীবন উৎসর্গের কারণে, আহত হওয়ার কারণে, চোখ হারানোর কারণে আজ আপনারা বিরোধী দলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন; সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদের দেখতে পাচ্ছি না।’প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের নেতারা জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকলে বোঝা যেত, তাঁরাও বিএনপির মতো জুলাইয়ের চেতনাকে ধারণ করেন।মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকারপ্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে। জনগণের ভোট নিয়ে বিরোধী দল যেমন সংসদে বসেছে, তেমনি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকারি দল।তিনি বলেন, ‘বিরোধী দল মানেই জনগণের প্রতিনিধিত্ব আর সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানেই মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না’—এমন ধারণা থেকে বেরিয়ে আসা উচিত।তারেক রহমান বলেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষই জনগণের প্রতিনিধিত্ব করে। তাই এক পক্ষকে জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচনা করে অন্য পক্ষকে মানুষের স্বার্থবিরোধী হিসেবে তুলে ধরা ঠিক নয়। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

জুলাই শহীদদের কারণেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাাদেশ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের অবদানের কারণেই দেশের মানুষ ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন দেওয়া মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস।’তিনি বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে প্রতিশ্রুতি থেকে সরকার পিছিয়ে যাবে না।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।৭৪ পরিবারের সদস্য পেলেন নিয়োগপত্রঅনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন।শহীদ ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি সরকারের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মূল্যায়ন এবং তাঁদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে।

জুলাই শহীদদের কারণেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাাদেশ: প্রধানমন্ত্রী