সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই প্রকৃত সাফল্য: সেনাপ্রধান
বাংলাদেশ ইউনিভার্সিটি অব
প্রফেশনালসের (বিইউপি)
পশ্চিম
ক্যাম্পাসে তিনটি
নতুন
ভবন
উদ্বোধন করেছেন
সেনাবাহিনীর প্রধান
জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার
মিরপুর
সেনানিবাসে এসব
ভবনের
উদ্বোধন করা
হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির
বক্তব্যে সেনাপ্রধান বলেন,
একটি
বিশ্ববিদ্যালয়ের প্রকৃত
সাফল্য
শুধু
একাডেমিক উৎকর্ষের মধ্যে
সীমাবদ্ধ নয়।
নৈতিকতা, মূল্যবোধ, সততা
ও
দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে
তোলার
মধ্যেই
এর
প্রকৃত
সাফল্য
নিহিত।তিনি আধুনিক
শিক্ষার পরিবেশ
তৈরি,
গবেষণার সুযোগ
সম্প্রসারণ এবং
দেশপ্রেমিক প্রজন্ম গড়ে
তুলতে
বিইউপির ভূমিকার প্রশংসা করেন।
একই
সঙ্গে
তিনি
বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য
ও
সমৃদ্ধি কামনা
করেন।অনুষ্ঠানে বিইউপি
সিনেটের সদস্যরা, সেনা,
নৌ
ও
বিমান
বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিইউপির সাবেক
উপাচার্যরা, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট শিক্ষক
ও
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিইউপি কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা জানান,
পশ্চিম
ক্যাম্পাসের নতুন
তিনটি
ভবন
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও
প্রশাসনিক কার্যক্রমকে আরও
শক্তিশালী করতে
ভূমিকা
রাখবে।
পাশাপাশি এসব
ভবনের
মাধ্যমে শিক্ষার্থী ও
শিক্ষকদের জন্য
আধুনিক
শিক্ষা,
গবেষণা
ও
সৃজনশীল চর্চার
সুযোগ
বাড়বে।