ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আস্থা শ্রমিক নেতার

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আস্থা শ্রমিক নেতার

বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব।সোমবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে যমুনা অয়েল কোম্পানির কার্যালয় ‘যমুনা ভবন’-এর সামনে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।এয়াকুব বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিকে গুরুত্ব দিয়ে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পাশাপাশি শ্রমিকদের অধিকারও বিবেচনায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই।তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান ২২টি সুবিধা কমানোর চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে নতুন দ্বিপক্ষীয় চুক্তি না হওয়া, শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ এবং শ্রমিক অধিকার খর্বের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এয়াকুব বলেন, শ্রমিকেরা জ্বালানি খাতে শান্তি চান। তবে অধিকার ও সুযোগ-সুবিধা কমিয়ে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া হবে না।সমাবেশে বক্তারা শ্রমিকদের হয়রানি বন্ধ, বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল রাখা, নতুন দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত সম্পন্ন করা এবং ঠিকাদার শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।