ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে প্যারিসে শিক্ষামন্ত্রী
ইউনেস্কোর আয়োজনে
ডিজিটাল লার্নিং উইক -এ অংশ
নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা
এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ড. আ ন ম
এহছানুল হক মিলন।রোববার রাতে
তিনি ঢাকা ত্যাগ করেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা
হয়, আগামী ৮ থেকে ১১
সেপ্টেম্বর প্যারিসে ইউনেস্কোর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল লার্নিং
উইক’। এবারের আয়োজনের
প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা সত্য, দ্বন্দ্ব, সীমানা।ইউনেস্কোর বিভিন্ন আয়োজনে অংশ
নেবেন
মন্ত্রীআগামী ৮
সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে ‘এইজ
অপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’
শীর্ষক সেশনে অংশ নেওয়ার কথা
রয়েছে শিক্ষামন্ত্রীর।পরদিন ৯
সেপ্টেম্বর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার এজেন্ট-সি, কমপিটেন্সিস অ্যান্ড
দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্লেনারি সেশনেও তাঁর অংশ নেওয়ার
কথা রয়েছে।
চার
দিনের এই আয়োজনের মধ্য
দিয়ে শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার
বিভিন্ন দিক নিয়ে আলোচনা
হবে।