ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০)। তাঁরা দুর্ঘটনাস্থলেই মারা যান।ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, সিলেটগামী একটি মালবাহী ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০৬৯১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা রূপসীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।