নেপালের বন্যা-ভূমিধসে শোক বাংলাদেশের, সহায়তায় প্রস্তুত ঢাকা
নেপালে আকস্মিক বন্যা
ও
ভূমিধসে প্রাণহানি ও
ব্যাপক
ক্ষয়ক্ষতিতে গভীর
শোক
জানিয়েছে বাংলাদেশ। একই
সঙ্গে
উদ্ধার
ও
ত্রাণ
কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব
ধরনের
সহায়তা
দেওয়ার
প্রস্তুতির কথা
জানিয়েছে ঢাকা।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক
সংবাদ
বিজ্ঞপ্তিতে এ
তথ্য
জানানো
হয়।বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে,
নেপালে
আকস্মিক বন্যা
ও
ভূমিধসে প্রাণহানি ও
ব্যাপক
ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ
গভীরভাবে শোকাহত। ভয়াবহ
এই
পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে
শত
শত
মানুষ
নিখোঁজ
রয়েছেন। পর্যটকসহ আরও
অনেকের
প্রাণহানির আশঙ্কা
করা
হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক
রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার
ও
জনগণ
এই
কঠিন
সময়ে
নেপাল
সরকার
এবং
দেশটির
জনগণের
প্রতি
সংহতি
জানিয়েছে।বন্যা ও
ভূমিধসে নিহত
ব্যক্তিদের পরিবারের প্রতি
গভীর
সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই
সঙ্গে
নিখোঁজ
ব্যক্তিদের দ্রুত
উদ্ধার
এবং
আহতদের
দ্রুত
সুস্থতা কামনা
করা
হয়েছে।
ক্ষতিগ্রস্তদের দ্রুত
পুনরুদ্ধারের প্রত্যাশাও জানিয়েছে ঢাকা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা
হয়,
‘নিহতদের জন্য
আমরা
গভীর
সমবেদনা জানাই।
নিখোঁজদের দ্রুত
উদ্ধার
এবং
আহতদের
দ্রুত
সুস্থতা কামনা
করি।’এদিকে নেপালের প্রতি
সংহতি
পুনর্ব্যক্ত করে
দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে
বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,
‘ত্রাণ
ও
উদ্ধার
কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব
ধরনের
সহায়তা
দিতে
বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’নেপালে ভয়াবহ
বন্যা
ও
ভূমিধসের পর
উদ্ধার
ও
ত্রাণ
কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর
মধ্যেই
দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে
থাকার
এবং
প্রয়োজনীয় সহায়তা
দেওয়ার
প্রস্তুতির কথা
জানাল
বাংলাদেশ।