আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
দেশের বাজারে
আবারও বেড়েছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের
দাম বাড়ার পরিপ্রেক্ষিতে প্রতি ভরি স্বর্ণের দাম
১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দর
অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক
ভরি (১১ দশমিক ৬৬৪
গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২
লাখ ৩৫ হাজার ১৪৬
টাকা। আজ মঙ্গলবার (১১
আগস্ট) সকাল ১০টা থেকে
নতুন এ দাম কার্যকর
হয়েছে।বাজুস মঙ্গলবার
সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের
নতুন দাম ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয়
বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম
বেড়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন
মূল্য নির্ধারণ করা হয়েছে।এর আগে
গত ৮ আগস্ট স্বর্ণের
দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে
৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো
হয়। ফলে ২২ ক্যারেটের
এক ভরি স্বর্ণের দাম
নির্ধারণ করা হয়েছিল ২
লাখ ৩৪ হাজার ৩৮
টাকা।নতুন দর
অনুযায়ী, আগের দামের তুলনায়
এবার প্রতি ভরি স্বর্ণের দাম
বেড়েছে ১ হাজার ১০৮
টাকা।চলতি
বছরে ১০১ বার দাম
সমন্বয়বাজুসের তথ্য
অনুযায়ী, চলতি বছর এখন
পর্যন্ত দেশের বাজারে ১০১ বার স্বর্ণের
দাম সমন্বয় করা হয়েছে। এর
মধ্যে ৫০ বার দাম
বাড়ানো হয়েছে, ৫০ বার কমানো
হয়েছে। আর একবার ভ্যাট
সমন্বয় করা হয়েছে।স্বর্ণের দামের
এই ধারাবাহিক সমন্বয়ের ফলে দেশের জুয়েলারি
বাজারে মূল্য পরিস্থিতি নিয়মিত পরিবর্তিত হচ্ছে।