চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে
চলতি সেপ্টেম্বর মাসের
মধ্যেই
ইউনিয়ন
পরিষদ
(ইউপি)
নির্বাচনের তফসিল
ঘোষণা
করার
সিদ্ধান্ত নিয়েছে
নির্বাচন কমিশন
(ইসি)। ব্যয় সংকোচন
নীতি
এবং
শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি
বিবেচনায় নিয়ে
দেশের
সব
ইউনিয়নে একসঙ্গে ভোট
না
করে
ধাপে
ধাপে
নির্বাচন আয়োজন
করা
হবে।রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজ
কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
সরকার
এসব
তথ্য
জানান।নির্বাচন কমিশনার বলেন,
দেশজুড়ে স্থানীয় সরকার
নির্বাচন আয়োজনের যে
আবহ
তৈরি
হয়েছে,
তার
অংশ
হিসেবে
চলতি
মাসের
শেষেই
ইউপি
নির্বাচনের তফসিল
ঘোষণা
করা
সম্ভব
হবে।দেশের সব
ইউনিয়নে একসঙ্গে নির্বাচন আয়োজন
অর্থনৈতিক ও
প্রশাসনিক দিক
থেকে
কঠিন
বলে
উল্লেখ
করেন
তিনি।
সরকারের ব্যয়
সংকোচন
নীতির
সঙ্গে
সামঞ্জস্য রেখে
ধাপে
ধাপে
দেশের
সব
ইউপিতে
ভোটগ্রহণ করা
হবে
বলে
জানান
তিনি।আনোয়ারুল ইসলাম
সরকার
বলেন,
আগামী
নভেম্বর ও
ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে
ব্যবহার করা
হয়।
একই
সঙ্গে
শিক্ষকেরা প্রিজাইডিং ও
পোলিং
অফিসারের দায়িত্ব পালন
করেন।তাই শিক্ষার্থীদের পড়াশোনা ও
পরীক্ষার পরিবেশ
অক্ষুণ্ন রাখতে
পরীক্ষার সময়
বাদ
দিয়ে
ইউপি
নির্বাচনের তারিখ
নির্ধারণ করা
হবে।
পরীক্ষার আগে
অথবা
পরে
ভোট
আয়োজনের বিষয়টি
বিবেচনা করা
হবে
বলে
জানান
তিনি।
সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে নির্বাচন কমিশনার আরও
জানান,
রাজনীতিতে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে
নির্বাচন কমিশন
থেকে
সরাসরি
নেতিবাচক পর্যবেক্ষণ দেওয়া
হয়েছে।