তমা মির্জার নতুন অধ্যায়, ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনে চাকরি
অভিনয়ের পাশাপাশি এবার
করপোরেট জগতে
যুক্ত
হলেন
চিত্রনায়িকা তমা
মির্জা। একটি
বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে
যোগ
দিয়েছেন তিনি।
নতুন
চাকরিতে যোগ
দেওয়ার
খবর
প্রকাশের পর
তাঁর
অভিনয়
ছাড়ার
গুঞ্জন
উঠলেও,
বিষয়টি
নাকচ
করেছেন
এই
অভিনেত্রী।বুধবার (১৯
আগস্ট)
নিজের
নতুন
কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে
কথা
বলেন
তমা।
তিনি
জানান,
অভিনয়
তাঁর
কাছে
এখনো
সবচেয়ে
গুরুত্বপূর্ণ এবং
ভবিষ্যতেও নিয়মিত
অভিনয়
করে
যেতে
চান।তমা বলেন,
‘অভিনয়
আমার
প্রথম
ভালোবাসা এবং
ভালো
লাগার
জায়গা। সেখানেই আমি
আছি
এবং
কাজ
করে
যাব
ইনশাআল্লাহ। পাশাপাশি এই
নতুন
পেশাতেও সময়
দেব।’নতুন চাকরিকে জীবনের
একটি
নতুন
অভিজ্ঞতা হিসেবে
দেখছেন
তমা।
তাঁর
ভাষায়,
অভিনয়জীবনের বাইরে
সম্প্রতি তাঁর
জীবনে
আরেকটি
নতুন
অভিজ্ঞতা যুক্ত
হয়েছে।
নতুন
পেশায়
কাজ
করাকে
তিনি
দারুণ
একটি
অভিজ্ঞতা হিসেবেই দেখছেন।তমা বলেন,
‘অভিনয়
জীবনের
বাইরে
একটি
নতুন
অভিজ্ঞতা সম্প্রতি যোগ
হয়েছে
আমার
জীবনে।
এটি
আমার
জন্য
এক
দারুণ
অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন
থেকে
এই
পেশাতেও সময়
দেব।
আমার
জন্য
দোয়া
করবেন,
নিজের
এই
নতুন
কাজেও
যেন
সফল
হতে
পারি।’নতুন কর্মপরিচয়ের কথা
জানিয়ে
ব্যাংকের গুলশান
প্রধান
কার্যালয়ে তোলা
একটি
ছবিও
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ
করেছেন
তমা।
ছবিটি
প্রকাশের পর
তাঁর
সহকর্মী ও
বিনোদন
অঙ্গনের অনেকেই
শুভেচ্ছা জানিয়েছেন।অভিনয়ে তমাকে
সর্বশেষ দেখা
গেছে
‘দাগি’
সিনেমায়। এরই
মধ্যে
নির্মাতা ভিকি
জাহেদের নতুন
একটি
প্রজেক্টে কাজ
শুরু
করার
প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ফলে
করপোরেট পেশায়
যুক্ত
হলেও
অভিনয়
থেকে
দূরে
সরে
যাচ্ছেন না
তমা
মির্জা। নতুন
চাকরির
পাশাপাশি বড়
পর্দায়ও নিয়মিত
দেখা
যাবে
তাঁকে।