নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতদের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে: এ্যানি
প্রধানমন্ত্রী তারেক
রহমান ও জিয়া পরিবারের
সদস্যদের নিয়ে অশালীন বক্তব্য
ও গালিগালাজ করা হচ্ছে বলে
অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী
এ্যানি। তাঁর অভিযোগ, বিরোধী
দলের আশ্রয়ে থাকা নাসীরুদ্দীন পাটোয়ারী
ও সিফাতরা এ ধরনের বক্তব্য
দিচ্ছেন। এসব বক্তব্য ফৌজদারি
অপরাধের মধ্যে পড়ে বলেও মন্তব্য
করেন তিনি।মঙ্গলবার সকালে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া
স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে
প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।অশালীন ভাষায়
বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ গড়ে তুলতে ছাত্রদলের
নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।এ্যানি বলেন,
ফ্যাসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে বিরোধী
দল ডিসেম্বরে এক দফা আন্দোলনের
ডাক দিচ্ছে। তাঁর ভাষ্য, ‘গুপ্তবাহিনী’
এমন সাহস দেখিয়ে কথা
বলছে, যা ফ্যাসিবাদী শক্তিও
অতীতে দেখাতে পারেনি। অতীতের হিসাব-নিকাশ বিবেচনায় নিয়ে এ বিষয়ে
ছাত্রদলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।জিয়া পরিবারের
ভূমিকা তুলে ধরে এ্যানি
বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া
ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার
অসমাপ্ত কাজ শেষ করতে
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ
গড়ে তুলতে হবে।জিয়াউর রহমানের
রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর শাসনামলে আন্তর্জাতিক
অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বেড়েছিল।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নও তিনি দেখেছিলেন।এ্যানি আরও
বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক
এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তী
সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার উদ্যোগ
নিয়েছিলেন তিনি।রাজনীতিতে শিষ্টাচার
ও বক্তব্যের ধরন নিয়েও কথা
বলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, রাজনীতিতে
শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য
কোনোভাবেই কাম্য নয়।বিরোধী দলের
কর্মসূচি প্রসঙ্গে এ্যানি প্রশ্ন তুলে বলেন, মাত্র
ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার
পেছনে কী ইঙ্গিত রয়েছে,
তা ভাবতে হবে। ডিসেম্বরে ‘ফ্যাসিস্ট
সরকারপ্রধানের’ দেশে ফেরার সম্ভাবনা
এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে
কি না, সেটিও খতিয়ে
দেখার আহ্বান জানান তিনি।
সভায়
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর
দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম
সাইফুল ইসলাম। বক্তব্য দেন গোপালগঞ্জ-১
আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম
সেলিম, স্বাধীনতা পদক ও একুশে
পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।