ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা

ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা

২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণ এবং টিসি-পিসি নম্বর অনলাইনে এন্ট্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।আজ সোমবার বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করা যাবে। কোনো বিলম্ব ফি ছাড়াই ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ করা যাবে।এরপর ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে। আর ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিলম্ব ফি’র পাশাপাশি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণ করা যাবে।পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও নির্ধারিত সময়ের ভিত্তিতে নবম শ্রেণি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রতি ঘণ্টার পরীক্ষায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে শ্রুতিলেখকেরও সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের বিস্তারিত তথ্য ও নিয়মাবলি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাবে।