ফ্রোজেন ৩ এর প্রথম ঝলক আনা-ক্রিস্টফের বিয়েতে নতুন খলনায়ক
দীর্ঘ অপেক্ষার পর ‘ফ্রোজেন’ ভক্তদের জন্য এল নতুন খবর। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ফুটেজ প্রকাশ করেছে ডিজনি। নতুন সিনেমায় আনা ও ক্রিস্টফের বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ের আয়োজন থাকছে। তবে সেই আনন্দের মধ্যেই হাজির হবে রহস্যময় এক নতুন খলনায়ক।২০২৭ সালের
২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি
ডিজনির ডি২৩ ফ্যান ইভেন্টে
‘ফ্রোজেন ৩’-এর প্রথম
ফুটেজ দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন আনা ও এলসার
কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল ও ইদিনা
মেনজেল।ক্রিস্টেন বেল
জানান, নতুন কিস্তিতে আনা
ও এলসা তাঁদের জীবনের
সবচেয়ে বড় অভিযানে পা
রাখতে যাচ্ছে।আনা-ক্রিস্টফের বিয়ে‘ফ্রোজেন ৩’-এর অন্যতম আকর্ষণ
হতে যাচ্ছে আনা ও ক্রিস্টফের
বিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যারেনডেলে রাজকীয়
বিয়েকে কেন্দ্র করে তৈরি হবে
উৎসবের পরিবেশ। প্রিয় চরিত্র ওলাফের জীবনেও প্রেমের সম্ভাবনার ইঙ্গিত থাকছে নতুন সিনেমায়।তবে উৎসবের
এই আবহ খুব বেশি
সময় স্থায়ী হবে না। প্রকাশিত
ফুটেজে দেখা গেছে, বরফে
ঢাকা দুর্গম পাহাড়ি এলাকায় বিয়ের আয়োজনের পথে আবির্ভাব ঘটে
এক রহস্যময় চরিত্রের।দুই বোনকে
উদ্দেশ করে ওই চরিত্রকে
বলতে শোনা যায়, ‘অ্যারেনডেলের
দুই বোন, অবশেষে আমাদের
দেখা হলো।’ তার উপস্থিতির মধ্য
দিয়েই নতুন সংঘাতের সূচনা
হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।ফিরছেন আগের কণ্ঠশিল্পীরাআগের দুই
কিস্তির মতো ‘ফ্রোজেন ৩’-এও কণ্ঠ দেবেন
ইদিনা মেনজেল, ক্রিস্টেন বেল, জশ গ্যাড
ও জোনাথন গ্রফ। এলসা, আনা, ওলাফ ও
ক্রিস্টফের চরিত্রে যথাক্রমে তাঁদেরই ফিরতে দেখা যাবে।বক্স অফিসে সাফল্য‘ফ্রোজেন’ সিরিজের
আগের দুই সিনেমা বিশ্বজুড়ে
বড় ধরনের সাফল্য পেয়েছে। ২০১৩ সালে মুক্তি
পাওয়া প্রথম ‘ফ্রোজেন’ বিশ্বব্যাপী প্রায় ১২৮ কোটি ডলার
আয় করে। ২০১৯ সালে
মুক্তি পাওয়া ‘ফ্রোজেন ২’ আয় করে
প্রায় ১৪৫ কোটি ডলার।এ কারণে
তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশাও
অনেক বেশি।মুক্তি পিছিয়েছে এক বছরপ্রথমে ২০২৬
সালে ‘ফ্রোজেন ৩’ মুক্তির পরিকল্পনা
করা হয়েছিল। পরে মুক্তির তারিখ
এক বছর পিছিয়ে ২০২৭
সালের ২৪ নভেম্বর নির্ধারণ
করা হয়।অভিনেতা জশ
গ্যাড জানিয়েছেন, সিনেমাটি নির্মাণে কোনো ধরনের তাড়াহুড়া
করতে চান না নির্মাতারা।
তাঁদের লক্ষ্য, ‘ফ্রোজেন ৩’ যেন শুধু
ব্যবসায়িক সিক্যুয়েল না হয়; বরং
আগের দুই সিনেমার গল্প
ও আবেগের ধারাবাহিকতাও ধরে রাখে।দীর্ঘ অপেক্ষার
পর ২০২৭ সালের নভেম্বরে
বড় পর্দায় ফিরবে আনা, এলসা, ক্রিস্টফ
ও ওলাফ। এরই মধ্যে নতুন
রহস্যময় চরিত্রকে ঘিরে দর্শকদের কৌতূহল
তৈরি হয়েছে—কে এই নতুন
খলনায়ক এবং অ্যারেনডেলের রাজপরিবারকে
ঘিরে তার পরিকল্পনা কী?