ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হলেন তরুণ সংগঠক ফয়সাল হোসাইন
বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের (বিএনপি) মাইক্রো ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ
কায়ুমের রাজনৈতিক সচিব (পারসোনাল সেক্রেটারি–পলিটিক্যাল) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল হোসাইন।
১২ নভেম্বর ২০২৫ তারিখে দেওয়া
নিয়োগপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬
থেকে তাঁর দায়িত্ব কার্যকর
হয়েছে।নিয়োগপত্র অনুযায়ী,
রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন
বিষয়ে ড. এম এ
কায়ুমকে সহযোগিতা করবেন ফয়সাল। পাশাপাশি দলীয় নেতাকর্মী, নির্বাচিত
প্রতিনিধি ও নির্বাচনী এলাকার
সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে
সমন্বয়, সভা আয়োজন, রাজনৈতিক
যোগাযোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণের
দায়িত্ব পালন করবেন তিনি।দায়িত্ব পালনে
সততা, পেশাদারিত্ব, গোপনীয়তা ও নিষ্ঠা বজায়
রাখার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে ড.
এম এ কায়ুমের পক্ষ
থেকে কোনো বক্তব্য, সিদ্ধান্ত
বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ক্ষমতার সীমা অনুসরণের কথাও
বলা হয়েছে।সংশ্লিষ্টরা জানান,
রাজনৈতিক অঙ্গনে ফয়সাল হোসাইনের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ঢাকা-১১
আসনকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।নতুন দায়িত্ব
প্রসঙ্গে ফয়সাল হোসাইন বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে দায়িত্বশীলভাবে কাজ করতে চাই। ড. এম এ কায়ুমের রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব।ড. এম
এ কায়ুম বলেন, রাজনৈতিক কার্যক্রমে সমন্বয়, যোগাযোগ ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। ফয়সাল হোসাইনকে দায়িত্ব দেওয়ার লক্ষ্য হলো সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা। আশা করি, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
ফয়সালের
নতুন দায়িত্বকে ঘিরে দলীয় নেতাকর্মীদের
মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা
মনে করছেন, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা
রাজনৈতিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে
সহায়ক হবে।