ঢাকাসহ বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকা ও
আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার বৃষ্টি
অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের
কোনো একসময় আকাশ আংশিক মেঘলা
থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায়
উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের
দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে
বলা হয়েছে, রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব
দিক থেকে ঘণ্টায় ১০
থেকে ১৫ কিলোমিটার বেগে
বাতাস বইতে পারে।আজ সকাল
৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক
৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে
আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।গতকাল ঢাকায়
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪
দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫
ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায়
রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে।নদীবন্দরে
নেই সতর্কসংকেতআবহাওয়া অধিদপ্তর
জানিয়েছে, আজ সকাল ৫টা
থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত
নেই। ফলে এ সময়
নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতে
হবে না।অন্যদিকে, গতকাল
রাতে দেওয়া আবহাওয়ার সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ
ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের
কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির
সম্ভাবনা রয়েছে।দেশের কোথাও
কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে
পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর।পূর্বাভাস অনুযায়ী,
সারা দেশে দিন ও
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ ঢাকায়
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা
২২ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা
৩৯ মিনিটে।