বন্যার ধকল না কাটতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প
ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতি
কাটিয়ে ওঠার আগেই ৫
মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার রাত ৯টা ৩৮
মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে
জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এর কয়েক ঘণ্টা
আগে তিব্বতে ৫ দশমিক ৩
মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর আগে
গত বৃহস্পতিবারও তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প
রেকর্ড করা হয়েছিল।এদিকে ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে বরফ ও শিলার
ধস থেকে সৃষ্ট আকস্মিক
বন্যায় এখনো বিপর্যস্ত বিভিন্ন
এলাকা। ভোটেকোশি নদীর প্রবল স্রোতে
ঘরবাড়ি, সড়ক, সেতু ও
যানবাহন ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত
হয়েছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও।নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১
হাজার ৩৫৭ জনে। এখনো
নিখোঁজ ৫ হাজার ৩২৬
জন। উদ্ধার করা হয়েছে ১৩
হাজার ৫৮৩ জনকে। চীনের তিব্বত অংশেও অন্তত ৪৩ জনের মৃত্যু
হয়েছে। সেখানে ৫০০ জনের বেশি
মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা
গণমাধ্যম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া