ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে দূতাবাসের ৬ নির্দেশনা

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে দূতাবাসের ৬ নির্দেশনা

পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আইনবিরোধী কোনো বক্তব্য ও কনটেন্ট প্রকাশ বা প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।শুক্রবার সামাজিকমাধ্যমে দূতাবাসের পেজে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিকমাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।দূতাবাস বলেছে, এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে হবে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থী হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।দূতাবাসের দেওয়া নির্দেশনাগুলো হলো-১. পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।২. কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ কিংবা প্রচারের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করতে হবে।৩. অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।৪. অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করতে হবে।৫. ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।৬. পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করতে হবে।দূতাবাসের পক্ষ থেকে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি সামাজিকমাধ্যম ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।