বিয়ে-বিচ্ছেদ ও অভিনয় ছাড়ার কারণ জানালেন মীম
দীর্ঘদিন পর্দার
বাইরে থাকা অভিনেত্রী সাবরীন
সাকা মীম সম্প্রতি নিজের
ক্যারিয়ার, বিয়ে, বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন
নিয়ে খোলামেলা কথা বলেছেন। সংগীতশিল্পী
সাজিয়া সুলতানা পুতুলের উপস্থাপনায় ‘পুতুলঘরে আত্মকথন’ অনুষ্ঠানে নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে
কথা বলেন তিনি।শিশুশিল্পী হিসেবে
অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন মীম।
পরে অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করেন। ক্যারিয়ারের
একটি ভালো সময়ে হঠাৎ
অভিনয় থেকে সরে যান
তিনি। পরে ২০১৩ সালে
সংবাদ উপস্থাপক হিসেবে নতুন করে কর্মজীবন
শুরু করলেও ২০২০ সালে সেই
পেশা থেকেও সরে দাঁড়ান।এক
হাতে
তো
তালি
বাজে
নাসাক্ষাৎকারে বিয়ে
ও বিচ্ছেদ নিয়ে কথা বলতে
গিয়ে মীম জানান, অন্য
অনেক মেয়ের মতো তাঁরও সংসার
নিয়ে স্বপ্ন ছিল। শখ করেই
বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তবে প্রায় সাড়ে
পাঁচ বছর একসঙ্গে থাকার
পর দুজনই বুঝতে পারেন, সম্পর্কটি আর এগিয়ে নেওয়া
সম্ভব নয়।পারস্পরিক সম্মতিতেই
আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে
বিচ্ছেদের জন্য কাউকে এককভাবে
দায়ী করতে চান না
মীম।তিনি বলেন,
কাউকে দোষ দেব না।
হয়তো আমিও দোষী, সে-ও দোষী। এক
হাতে তো তালি বাজে
না।পরিবারের পছন্দে অভিনয়
থেকে
বিরতিক্যারিয়ারের সেরা
সময়ে অভিনয় থেকে সরে যাওয়ার
কারণও জানান মীম। তাঁর ভাষ্য,
২০১২ সালের পর থেকে নাটকে
তাঁর উপস্থিতি অনিয়মিত হয়ে পড়ে। অভিনয়
পুরোপুরি ছেড়ে দেওয়ার কোনো
পূর্বপরিকল্পনা ছিল না। তবে
শ্বশুরবাড়ির পছন্দ ও পারিবারিক পরিস্থিতির
কারণে তাঁকে অভিনয় থেকে দূরে থাকতে
হয়।এ সিদ্ধান্তে
কখনো কখনো মন খারাপ
হলেও পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে কোনো বিরোধে
জড়াননি বলে জানান তিনি।বিচ্ছেদের সময়
পরিবারের পাশে
ছিলেন
স্বজনেরাবিচ্ছেদের সময়
পরিবারের কাছ থেকে পাওয়া
সহযোগিতার কথাও স্মরণ করেন
মীম। তিনি জানান, বিচ্ছেদের
আইনি কাগজে সই করার সময়
তাঁর হাত কাঁপছিল। সেই
কঠিন সময়ে বাবা-মা
ও বোন তাঁকে মানসিকভাবে
শক্ত থাকতে সহায়তা করেন।পরে তাঁকে
স্বাভাবিক করে তুলতে পরিবারের
সদস্যরা প্রায় আড়াই মাস যুক্তরাষ্ট্রে
সময় কাটান বলেও জানান তিনি।এখনই
নতুন
করে
সংসার
নয়ভবিষ্যতে আবার
বিয়ে করবেন কি না- এমন
প্রশ্নের জবাবে মীম জানান, এই
মুহূর্তে নতুন করে সংসার
শুরু করার মতো মানসিক
প্রস্তুতি তাঁর নেই।তাঁর মতে,
বিয়ের জন্য যে গভীর
অনুভূতি প্রয়োজন, সেটি তৈরি হলেই
কেবল এমন সিদ্ধান্ত নেওয়া
উচিত।সংবাদ
উপস্থাপনায়ও ছিল
বিরতিঅভিনয় থেকে
সরে যাওয়ার পর ২০১৩ সালে
সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন
মীম। তবে ২০২০ সালে
করোনা মহামারির সময় পরিবারের বয়স্ক
সদস্যদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ থেকে
বিরতি নেন। পরে সেই
চাকরি আর চালিয়ে যাননি।দীর্ঘদিন অভিনয়
ও পর্দার বাইরে থাকলেও দর্শকেরা তাঁকে এখনো মনে রেখেছেন- এটিকে নিজের জীবনের অন্যতম বড় অর্জন মনে
করেন মীম। অতীতের কোনো
ঘটনা নিয়ে আক্ষেপ না
করে পরিবার ও দর্শকের ভালোবাসাকে
সঙ্গে নিয়ে সামনে এগিয়ে
যেতে চান তিনি।