ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০

ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার সকালে ভাটিয়ারী শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।বিস্তারিত আসছে...