ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রিকশার বিকল্পে বৈদ্যুতিক যান, সমাধান খুঁজছে এআইইউবি

রিকশার বিকল্পে বৈদ্যুতিক যান, সমাধান খুঁজছে এআইইউবি

দেশের প্রচলিত তিন চাকার রিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও আধুনিক যানবাহন ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা। বৈদ্যুতিক যান ও প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যান নিয়ে করা এ গবেষণায় টেকসই ও নিরাপদ নগর পরিবহনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়েছে।এআইইউবিতে আয়োজিত ‘গবেষণা থেকে বাস্তবে’ কীভাবে আমরা বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যানবাহনের সম্ভাব্যতা যাচাই প্রকল্প তৈরি করেছি’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩লিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ তাজুল ইসলাম রুমেল। এআইইউবির উপাচার্য, শিক্ষক, গবেষক, বিশেষ অতিথি ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক দেওয়া হয়।শাহ তাজুল ইসলাম রুমেল বলেন, কোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে যথাযথ গবেষণা ও সম্ভাব্যতা যাচাই জরুরি। সঠিক গবেষণার মাধ্যমে একটি ধারণাকে বাস্তব, কার্যকর ও টেকসই প্রকল্পে রূপ দেওয়া সম্ভব।তিনি বলেন, তিন চাকার রিকশার বিকল্প হিসেবে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড যান নিয়ে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা সময়োপযোগী। এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, নিরাপদ ও স্মার্ট পরিবহন এবং টেকসই নগর উন্নয়নে ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা বাড়লে তরুণদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে বাস্তব সমাধানে রূপ দেওয়া সহজ হবে। গবেষণা যেন শুধু গবেষণাপত্রে সীমাবদ্ধ না থাকে, বাস্তব প্রয়োগেও এর সুফল নিশ্চিত করতে হবে।৩লিফ টেকনোলজিসের পক্ষ থেকে এআইইউবির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যতে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও টেকসই পরিবহন নিয়ে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগই গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোর কার্যকর পথ তৈরি করতে পারে।