বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশের সঙ্গে
বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে
মালয়েশিয়াকে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য
আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন।তিনি বলেছেন,
বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব
দীর্ঘদিনের। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে
গড়ে ওঠা এ সম্পর্ক
আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের
বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।শনিবার রাজধানীর
বনানীতে হোটেল শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রির আয়োজনে ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।বাণিজ্যিক
সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বসরদার মো.
সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন
ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে
সুসম্পর্ক বজায় রেখে কাজ
করছেন।দুই দেশের
ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর
গুরুত্ব দিয়ে তিনি মালয়েশিয়া
সরকারের প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের
পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান।মন্ত্রী বলেন,
পারস্পরিক বাণিজ্য ও ব্যবসায়িক যোগাযোগ
বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও কার্যকর অংশীদারত্বে
পরিণত করা সম্ভব।প্রধানমন্ত্রীর
সফরকে গুরুত্ব দিলেন হাইকমিশনারঅনুষ্ঠানে বাংলাদেশে
নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান দুই দেশের দীর্ঘদিনের
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।তিনি প্রধানমন্ত্রী
তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের গুরুত্ব তুলে ধরে বলেন,
এ সফর বাংলাদেশ ও
মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার
অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অ্যাডমিনিস্ট্রেটর মো. ফজলুল হক
উপস্থিত ছিলেন।