কানাডায় নির্মিত হচ্ছে ভায়োলেন্স
কানাডায় নির্মিত
হতে যাওয়া প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে শুরু থেকেই
দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কয়েকটি ছবি প্রকাশ পাওয়ার
পর সেই আগ্রহ আরও
বেড়েছে। বিশেষ করে একই সিনেমায়
অধরা খান ও শিরীন
শিলার অভিনয়ের খবর নতুন করে
আলোচনায় এসেছে।একসময় মৌসুমী-শাবনূর কিংবা শাবনূর-পূর্ণিমার মতো জনপ্রিয় একাধিক
নায়িকাকে একই সিনেমায় দেখা
যেত। দীর্ঘ সময় পর অধরা
খান ও শিরীন শিলার
যৌথ কাস্টিং সেই পুরোনো দিনের
আলোচনা আবারও সামনে এনেছে।বাংলাদেশ, কানাডা
ও যুক্তরাষ্ট্রে মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে
‘ভায়োলেন্স’। সিনেমাটি পরিচালনা
করছেন একসময় টেলিভিশনে অভিনয় করা কামাল হোসেন
বাবর। শিগগিরই কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা
রয়েছে।সিনেমাটিতে নিজের
চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত
শিরীন শিলা। তিনি বলেন, ভায়োলেন্স
আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা হতে
যাচ্ছে। এই সিনেমায় আমার
চরিত্রের অনেক গুরুত্ব রয়েছে।
চরিত্রটি নিয়ে আমি ভীষণ
উচ্ছ্বসিত। আপাতত বিস্তারিত প্রকাশ করতে পারছি না।
সময় হলেই বিস্তারিত জানাতে
পারব।কানাডায় শুটিং
হওয়ার বিষয়টিও শিরীনের কাছে বিশেষ আনন্দের।
তিনি বলেন, কানাডার বিভিন্ন লোকেশনে শুটিং হবে- এটাই সবচেয়ে
বেশি ভালো লাগার। তবে
আমার কাছে আনন্দের বিষয়
হচ্ছে, এই সিনেমায় আমার
প্রিয় বান্ধবী অধরাও আছে। কানাডায় আমরা
একই সিনেমায় অভিনয় করব, তা কখনো
কল্পনাও করিনি। আমি এখনো ঘোরের
মধ্যে আছি, মনে হচ্ছে
যেন স্বপ্ন দেখছি। সবকিছু যেন ঠিকঠাক মতো
হয়, সবার কাছে এই
দোয়াই চাই।অধরা খানও
শিরীন শিলার সঙ্গে একই সিনেমায় অভিনয়ের
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। তিনি
বলেন, শিরীন শিলা আমার খুব
ভালো বন্ধু। কিছুদিন আগে সে কানাডায়
এসেছে। তখনো জানতাম না
যে আমরা এখানে একই
সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা
অবিশ্বাস্য মনে হলেও এটাই
সত্যি।বিদেশের মাটিতে
বাংলা ভাষার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করে
অধরা বলেন, বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমা করতে যাচ্ছি-এই
অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
এখন শুধু অপেক্ষা সবকিছু
ঠিকঠাক হওয়ার। নেপথ্যের পুরো টিমকে ধন্যবাদ
জানাই।
কানাডার
বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রেও সিনেমাটি
মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে নির্মাণের আগেই
‘ভায়োলেন্স’ নিয়ে দর্শকদের আগ্রহ
তৈরি হয়েছে।