দ্য ব্যাটম্যান পার্ট টু–তে কি স্কারলেট জোহানসন, বাড়ছে জল্পনা
স্কটল্যান্ডের গ্লাসগোতে
চলছে ‘দ্য ব্যাটম্যান: পার্ট
টু’ সিনেমার শুটিং। শুটিং সেট থেকে ফাঁস
হওয়া একটি ভিডিও ও
কয়েকটি ছবি প্রকাশ্যে আসার
পর সিনেমাটিকে ঘিরে নতুন করে
কৌতূহল তৈরি হয়েছে। এর
মূল কারণ, ভিডিওতে ব্যাটম্যানের বিখ্যাত গাড়ি ব্যাটমোবাইলের যাত্রী
আসনে দেখা গেছে হলিউড
অভিনেত্রী স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবলকে।সম্প্রতি গ্লাসগোর
রাস্তায় ব্যাটমোবাইল নিয়ে একটি দ্রুতগতির
ধাওয়া দৃশ্যের শুটিং করা হয়। ফাঁস
হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাটমোবাইলের
প্যাসেঞ্জার সিটে বসে আছেন
স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবল।সাধারণত দুই
আসনের ব্যাটমোবাইলে ব্যাটম্যান ছাড়া অন্য কোনো
চরিত্রকে দেখা যায় না।
তবে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রের উপস্থিতির
প্রয়োজন হলে পাশের আসনটি
ব্যবহার করা হয়। ফলে
শুটিং সেটে স্কারলেটের স্টান্ট
ডাবলের উপস্থিতি নতুন প্রশ্নের জন্ম
দিয়েছে—তাহলে কি সিনেমাটিতে বড়
কোনো চরিত্রে দেখা যেতে পারে
এই অভিনেত্রীকে?এ বিষয়ে
এখনো সিনেমা কর্তৃপক্ষ কিংবা স্কারলেট জোহানসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক
কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বেশ কিছুদিন
ধরেই এ নিয়ে গুঞ্জন
রয়েছে। ধারণা করা হচ্ছে, গথামের
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্টের স্ত্রী ‘গ্লিন্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে
স্কারলেটকে।শুটিং সেটে
তাঁর স্টান্ট ডাবলের উপস্থিতি সেই গুঞ্জনকে আরও
জোরালো করেছে। তবে সিনেমায় তাঁর
চরিত্রটি কী হবে, সেটি
আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত
নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
রবার্ট
প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’–এর
সিক্যুয়েলটি পরিচালনা করছেন ম্যাট রিভস। সিনেমাটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে
মুক্তি পাওয়ার কথা রয়েছে।