সালাহউদ্দিনকে গুম ও নির্যাতনের মামলা: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে বিএনপির নেতা
ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের
অভিযোগে করা মামলায় বরখাস্ত
সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার তাকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত
১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানকে
হাজির করার নির্দেশ দিয়েছিলেন।
আজ এ মামলায় তাকে
আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।এর আগে
গত বছর আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে
গিয়ে গুম ও মানবতাবিরোধী
অপরাধের অভিযোগটি দাখিল করেন সালাহউদ্দিন আহমদ।মামলার নথিতে
জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক
দুই মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও এ কে
এম শহীদুল হক, সাবেক ডিএমপি
কমিশনার আছাদুজ্জামান মিঞা এবং সাবেক
এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি
করা হয়েছে।উত্তরার
বাসা থেকে তুলে নেওয়ার
অভিযোগমামলার ঘটনার
বিবরণে সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ অভিযোগ করেন,
২০১৫ সালের ১০ মার্চ রাতে
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে
গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তাঁর
স্বামীকে তুলে নিয়ে যায়।সে সময়
সালাহউদ্দিন আহমদ বিএনপির যুগ্ম
মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয়
রাজ্যের শিলংয়ে তাঁর সন্ধান পাওয়া
যায়।পরবর্তী সময়ে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী
লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট
দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।আরও
যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছেএদিকে জুলাই
গণ-অভ্যুত্থানের সময় হত্যা মামলায়
গ্রেপ্তার থাকা দীপু মনি
ও আমির হোসেন আমুসহ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী ও
সংসদ সদস্যকেও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ এসব
আসামির বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত
প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন
রয়েছে।এ ছাড়া
২০১৩ সালে হাফেজ জাকির
হোসেনকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের
আরেকটি মামলায় র্যাব-১-এর সাবেক
অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে
হাজির করা হয়েছে।