ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় নজরদারি, বসছে ৩২ সিসিটিভি ক্যামেরা

হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় নজরদারি, বসছে ৩২ সিসিটিভি ক্যামেরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ উদ্যোগের অংশ হিসেবে বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।শনিবার বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন ব্যবস্থায় যাত্রীরা লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে নেওয়া, বাছাই করা এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য স্থাপিত মনিটরে সরাসরি দেখানো হবে।এর ফলে লাগেজ পরিবহনের কার্যক্রম সম্পর্কে যাত্রীদের ধারণা আরও স্পষ্ট হবে বলে আশা করছে বেবিচক। একই সঙ্গে লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ে কীভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন তাঁরা।বেবিচকের প্রত্যাশা, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে ভূমিকা রাখবে।সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে তারা কাজ করছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে যাত্রীবান্ধব সেবার পরিধি বাড়ানো হচ্ছে।দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবিচক।