কয়েক মাস পর লিজার নতুন মৌলিক গান ‘তুমি বিহন’
বেশ
কয়েক মাস বিরতির পর
নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের
সামনে এসেছেন এই প্রজন্মের জনপ্রিয়
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি তাঁর নিজের ইউটিউব
চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তুমি বিহন’ শিরোনামের
গানটি।গানটির
কথা ও সুর করেছেন
জিসান খান শুভ। সংগীতায়োজন
করেছেন আদিব কবির। আর
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।নতুন
গান প্রসঙ্গে লিজা বলেন, ‘বেশ
কয়েক মাস বিরতির পর
আমার নতুন কোনো মৌলিক
গান প্রকাশ পেল। আমার গানের
নিয়মিত শ্রোতারাও চাচ্ছিলেন, যেন নতুন গান
প্রকাশ করি। বলা যায়,
সেই তাগিদ থেকেও এই গানটি প্রকাশ
করা।’রোমান্টিক
ঘরানার ‘তুমি বিহন’ গানটির
কথা ও সুর তাঁর
কাছে অন্য গানগুলোর তুলনায়
একটু বেশি ভালো লেগেছে
বলে জানান লিজা। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ
থেকে ভালো সাড়া পাচ্ছেন
বলেও জানান তিনি।লিজা
বলেন, ‘এমন অনেকেই আমাকে
ফোন করেছেন, যাঁরা গানটি একবার শুনতে গিয়ে বহুবার শুনেছেন।
ধন্যবাদ জানাই শ্রোতাদের। সত্যি বলতে কী, একজন
শিল্পী হিসেবে আমি সব সময়ই
চাই সুন্দর সুন্দর গান প্রকাশ করতে।
কিন্তু সব সময় মনের
মতো গানের কথা পাই না।
আর তাই গান প্রকাশ
করতেও একটু সময় নিতে
হয়।’এদিকে
লিজা জানান, আরও কয়েকটি নতুন
গানের কাজ চলছে। গানগুলোর
অডিওর কাজ শেষ হলে
দ্রুত মিউজিক ভিডিও তৈরি করে তাঁর
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন।‘লিজা’
ইউটিউব চ্যানেলে তাঁর উল্লেখযোগ্য গানগুলোর
মধ্যে রয়েছে ‘চাই তোমায়’, ‘পাখি’,
‘যাবি কতদূর’, ‘পাগলী সুরাইয়া’, ‘তুমি আসবে বলে’,
‘তোমার রোদেলা আকাশে’, ‘মেঘে মেঘে’ ও
‘সারা আকাশ তাকে লিখে
দেবো’।