ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দি ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দি ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের নিরাপদ ও মানবিকভাবে দেশে ফিরিয়ে আনা হয়। বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাঁদের প্রত্যাবাসন করা হয়েছে।জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে অভিযানের সময় তাঁদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাঁদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়।দীর্ঘ সময় ওই ডিটেনশন সেন্টারে বন্দিজীবন কাটানোর পর বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহযোগিতায় তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।