জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন জোরালো হবে
জুলাই সনদ
বাস্তবায়ন না করে সরকার
‘ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে’
হাঁটছে বলে মন্তব্য করেছেন
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের
সেক্রেটারি ও এমপি ড.
শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, সংসদে
জনগণের দাবি মেনে না
নেওয়া হলে বিরোধী দল
হিসেবে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক আন্দোলন আরও জোরালো করতে
বাধ্য হবে।শুক্রবার জামায়াতে
ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের
সবুজবাগ-মুগদা জোনের রুকন সমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।শফিকুল ইসলাম
মাসুদ অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী গত ছয় মাসে
বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে
যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী
লীগ সরকারকেও ছাড়িয়ে গেছে। তাঁর দাবি, আওয়ামী
লীগ ১৭ বছরে যে
দলীয়করণ করেছে, বিএনপি ছয় মাসে তার
চেয়ে কম করেনি।তিনি বলেন,
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান
দিয়ে সরকার ক্ষমতায় এলেও ক্ষমতা গ্রহণের
পর ‘সবার আগে বিএনপি’
নীতিতে চলছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের
পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান এবং মসজিদ-মাদ্রাসার
মতো সামাজিক প্রতিষ্ঠানেও দলীয় লোকজনকে নিয়োগ
দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন
তিনি।১১ দলীয়
ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর
প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। তিনি
বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধী দলকে রাজপথে গণতান্ত্রিক
আন্দোলন জোরদার করতে হবে, যদি
সরকার সংসদে জনগণের দাবি মেনে না
নেয়।শফিকুল ইসলাম
মাসুদ বলেন, জামায়াতে ইসলামী সংসদের ভেতরে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গণভোটে জনগণের
দেওয়া গণরায় মেনে সরকার জুলাই
সনদ বাস্তবায়ন না করলে এর
সমাধান রাজপথেই হবে।তিনি বলেন,
এজন্য যা যা করণীয়,
বিরোধী দল হিসেবে জামায়াতে
ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে
তা করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী
আপসহীন ভূমিকা রাখবে।এ জন্য
দলের নেতা-কর্মীদের প্রস্তুত
থাকার আহ্বান জানান তিনি।জামায়াতে
ইসলামীর সবুজবাগ-মুগদা জোনের পরিচালক ড. মোবারক হোসাইনের
সভাপতিত্বে এবং সহকারী পরিচালক
মনির বিন আনোয়ারের সঞ্চালনায়
রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের
বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।