নারায়ণপুর ইউনিয়নে জমকালো আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
নরসিংদীর বেলাবো উপজেলায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার
উদ্বোধন করা হয়েছে। শুক্রবার
বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের
পাশে উৎসবমুখর পরিবেশে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।মেলা পরিচালনা কমিটির
আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন
করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর
রাজনৈতিক উপদেষ্টা এবং বেলাবো উপজেলা
বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব।নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম
লাল মিয়ার সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা
যুবদলের নেতা মো. মাসুদ
মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম
আমানউল্লাহ, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি
চেয়ারম্যান মো. জহিরুল হক
তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন
শ্যামলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতারা।উদ্বোধনী বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, স্থানীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক গতিশীলতা
আনতে এ ধরনের মেলার
গুরুত্ব রয়েছে। মেলার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা
তাঁদের পণ্য বিপণনের সুযোগ
পাবেন। পাশাপাশি বেলাবোর মানুষের বিনোদনেরও সুযোগ তৈরি হবে।আয়োজক কমিটি জানিয়েছে, মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের কুটির শিল্পের পণ্য, গৃহস্থালি সামগ্রী, পোশাক ও প্রসাধনীর স্টল
রয়েছে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে
বিভিন্ন রাইড ও বিনোদনের
ব্যবস্থা।শিশুদের জন্য মেলায় রয়েছে
সার্কাস, নাগরদোলা, চরকি ও বিভিন্ন
ধরনের রাইড। মেলা প্রতিদিন সকাল
থেকে রাত ৯টা পর্যন্ত
সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের
ভিড় দেখা গেছে।আয়োজকেরা জানান, মাসব্যাপী মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ
নিশ্চিত করতে বেলাবো থানা
পুলিশ কাজ করছে।