সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
দেশের
উন্নয়ন বাধাগ্রস্ত করা এবং জনজীবনে
অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ
করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান
তারেক রহমান। তাঁর দাবি, গোয়েন্দা
তথ্যে দেখা গেছে, পতিত
স্বৈরাচার ও তাদের সহযোগীদের
একটি অংশ সীমান্তের ওপার
থেকে অর্থ সরবরাহ করছে।
আর দেশের ভেতরে থাকা আরেকটি চক্র
কলকারখানায় শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।মঙ্গলবার
রাজশাহীতে আখচাষিদের মধ্যে সরকারি প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে
আয়োজিত এক জনসভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।তারেক
রহমান বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট গোয়েন্দা
তথ্য রয়েছে—যে স্বৈরাচার দেশ
ছেড়ে পালিয়ে গেছে, তারা সীমান্তের ওপার
থেকে অর্থ পাঠাচ্ছে এবং
তাদের দোসররা সেই টাকায় দেশের
ভেতরে নানা ধরনের বিশৃঙ্খলা
ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন কলকারখানায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া হচ্ছে।’নির্বাচনের
আগে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা
রাজনৈতিক পক্ষগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন,
যারা মিথ্যা কথা বলে মানুষকে
বিভ্রান্ত করতে চেয়েছিল এবং
টিকিট বিক্রির রাজনীতি করেছিল, জনগণ তাদের কর্মকাণ্ড
প্রত্যাখ্যান করেছে। এখন সেই পক্ষগুলো
আবার এক হয়ে দেশের
স্বাভাবিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা ব্যাহত
করার চেষ্টা করছে বলে তিনি
অভিযোগ করেন।‘নিজেদেরই ভাগ্য বদলাতে হবে’দেশের
উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিদেশ থেকে কেউ এসে
বাংলাদেশের উন্নয়ন করে দিয়ে যাবে
না। দেশের ২০ কোটি মানুষের
৪০ কোটি হাতকে কর্মীর
হাতে রূপান্তর করে নিজেদের ভাগ্য
নিজেদেরই বদলাতে হবে।তিস্তা-পদ্মায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিউত্তরাঞ্চলের
পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে তিস্তা ও
পদ্মা নদীতে শিগগিরই ব্যারেজ নির্মাণের কাজ শুরু ও
শেষ করার জোরালো প্রতিশ্রুতি
দেন প্রধানমন্ত্রী।এ
ছাড়া প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারকে
‘ফ্যামিলি কার্ড’ দেওয়া, কৃষকদের সুরক্ষায় ‘কৃষি কার্ড’ বিতরণ
এবং খাল খনন কর্মসূচি
পুনরায় চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন
তিনি।স্বাস্থ্যসেবা
সম্প্রসারণের বিষয়ে তারেক রহমান বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫০-এ উন্নীত
করার পরিকল্পনা রয়েছে।বক্তব্যের
শেষ পর্যায়ে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত
করে উন্নয়ন ও দেশ গড়ার
কাজে বিএনপি সরকারের পাশে থাকার জন্য
জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ‘করব
কাজ, গড়ব দেশ—সবার
জন্য বাংলাদেশ’ স্লোগান তুলে ধরেন প্রধানমন্ত্রী।