মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ চালু করা হয়েছে। মঙ্গলবার মাউশির প্রশিক্ষণ শাখা এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষকরা কোর্সে অংশ নিতে পারবেন।প্রশিক্ষণে মোট ছয়টি মডিউল রয়েছে। ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রমের ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে জমা দিতে হবে। ছয়টি মডিউল ও শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করলেই শিক্ষকরা অনলাইন থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।