শ্রীমঙ্গলে বাড়ির ভেতর মিলল বিষধর শঙ্খিনী সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
একটি বাড়ির ভেতর থেকে অত্যন্ত
বিষধর শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait) সাপ উদ্ধার করা
হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে
শহরের পূর্বাসা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাড়ি থেকে সাপটি
উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী
সেবা ফাউন্ডেশনের সদস্যরা।স্থানীয় সূত্রে
জানা যায়, রাতে বাড়ির
ভেতরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা।
এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে
নাহিদ নামের এক ব্যক্তি বাংলাদেশ
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি
জানান।খবর পেয়ে
সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে
পৌঁছান। পরে তাঁরা সতর্কতার
সঙ্গে সাপটি উদ্ধার করেন।বাংলাদেশ বন্যপ্রাণী
সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,
উদ্ধার করা সাপটি শঙ্খিনী
বা শাঁখামুটি। এটি অত্যন্ত বিষধর।
তাই স্থানীয়দের সাপটি ধরার বা হত্যার
চেষ্টা না করার জন্য
সতর্ক করা হয়েছে।পরিবেশকর্মী রাজদীপ
দেব দীপ বলেন, লোকালয়ে
বন্যপ্রাণী দেখা গেলে অনেকেই
আতঙ্কিত হয়ে সেটিকে মেরে
ফেলেন। অথচ বন্যপ্রাণী প্রকৃতির
গুরুত্বপূর্ণ অংশ। বাড়ি বা
লোকালয়ে সাপ দেখা গেলে
নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত
উদ্ধারকারী বা বন বিভাগের
সঙ্গে যোগাযোগ করা উচিত।উদ্ধারের পর
সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ
কার্যালয়ে হস্তান্তর করা হয়। রেঞ্জ
কর্মকর্তা কাজী নাজমুল হক
বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে
সাপটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হবে।