এমপিকে নিয়ে মন্তব্য, কুমিল্লায় সার্ভেয়ারকে শোকজ
এই
এমপির আমার নাম কাটার
ক্ষমতা নাই, উনাকে সরাসরি
পেলে একটা সালাম দিমু এমন মন্তব্য করার
কারণে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ বাকিরুল ইসলাম বাহাদুরকে কারণ দর্শানোর নোটিশ
দেওয়া হয়েছে।সোমবার
রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সারোয়ার জাহান
তাঁকে এ নোটিশ দেন।মঙ্গলবার
দৈনিক আমার দেশ অনলাইনে
‘এই এমপির আমার নাম কাটার
ক্ষমতা নাই’ শিরোনামে সংবাদ
প্রকাশের পর বিষয়টি নিয়ে
বিব্রতকর পরিস্থিতিতে পড়ে জেলা প্রশাসন।নোটিশে
বলা হয়েছে, ১২ অক্টোবর দৈনিক
আমার দেশ অনলাইনে প্রকাশিত
সংবাদে সারের ডিলারশিপ নিয়ে সার্ভেয়ার বাকিরুল
ইসলামের এমন মন্তব্যের বিষয়টি
উঠে এসেছে। একজন সংসদ সদস্যকে
নিয়ে এ ধরনের মন্তব্য
জেলা প্রশাসনের জন্য বিব্রতকর এবং
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর পরিপন্থী।নোটিশে
আরও বলা হয়েছে, এ
ধরনের আচরণের জন্য তাঁর বিরুদ্ধে
কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা
নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে
লিখিতভাবে জানাতে হবে।ভাইয়ের প্রতিষ্ঠানের নামে
ডিলারশিপকুমিল্লার
বুড়িচং উপজেলায় সম্প্রতি নয়জনকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রাজাপুর ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়ের
সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই সাদেকুর রহমানের
নামে ‘মেসার্স কেমি এন্টারপ্রাইজ’কে
ডিলারশিপ দেওয়া হয়েছে।এ
ডিলারশিপকে কেন্দ্র করে সংসদ সদস্যকে
নিয়ে সার্ভেয়ার বাকিরুল ইসলামের মন্তব্যের বিষয়টি সংবাদে উঠে আসে। পরে
এ বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ
দেওয়া হয়।