ডাকসুর আয়োজনে ‘সিনো-বাংলা ডে’, চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর চাকরির সুযোগ
চীনা বিভিন্ন
প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’।
আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন হবে।
এতে প্রায় ৩০ থেকে ৪০টি
চীনা প্রতিষ্ঠান অংশ নেবে। এসব
প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে মোট
৪৩০টি চাকরির সুযোগ।ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস
ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের
সহযোগিতায় এ আয়োজন করা
হচ্ছে।গতকাল বৃহস্পতিবার
ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক
ইকবাল হায়দার এসব তথ্য জানান।সরাসরি
সিভি জমা দেওয়ার সুযোগআয়োজকদের পক্ষ
থেকে জানানো হয়েছে, ‘সিনো-বাংলা ডে
২০২৬’-এর অন্যতম আকর্ষণ
থাকবে চাকরির সুযোগ। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশগ্রহণকারী চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের
কাছে সরাসরি নিজেদের সিভি জমা দিতে
পারবেন।একই সঙ্গে
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে চাকরির
ধরন, প্রয়োজনীয় যোগ্যতা, নিয়োগপ্রক্রিয়া ও অন্যান্য বিষয়
সম্পর্কে জানার সুযোগ থাকবে।জমা দেওয়া
সিভিগুলোর ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে। ফলে
একই আয়োজনে চাকরির আবেদন করার পাশাপাশি সম্ভাব্য
নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।আয়োজকদের মতে,
চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী
তরুণদের জন্য এ আয়োজন
বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।অংশ
নিতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাওআগামী সোমবার
সকাল সাড়ে ১০টা থেকে
বিকেল ৫টা পর্যন্ত টিএসসি
প্রাঙ্গণে চলবে ‘সিনো-বাংলা ডে
২০২৬’-এর কার্যক্রম।এতে শুধু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, দেশের অন্যান্য
বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও
অংশ নিতে পারবেন। আয়োজকেরা
জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত
থাকবে।