সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হবে: টুকু
বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে
দাঁড়িয়ে আছে বলে মন্তব্য
করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বিপুল
ঋণের কারণে একসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন
হয়ে যেতে পারে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে
সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা
বলেন তিনি।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সঠিক
পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব
নয়। সরকার এমন একটি বাজেট
দিয়েছে, যাতে মানুষের ওপর
অতিরিক্ত করের চাপ না
পড়ে। তবে এ বাজেট
বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে
কাজ করতে হবে।এর আগে শহরের
পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি
গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ
সময় তিনি নিজেও একটি
ট্রাকে ওঠেন।এ প্রসঙ্গে মন্ত্রী
বলেন, ‘অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা
করবে, সেটা আমি জানি।
কিন্তু আমি মানুষকে দেখানোর
জন্য ট্রাকে উঠিনি। আজ থেকে ৩০-৪০ বছর আগে
দেখেছি, ঘুম থেকে উঠে
দেখেছি, এ রকম একটি
গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে—সেই
উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।’পৌরসভার বিতরণ করা গাড়িগুলোর যথাযথ
রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে
তিনি বলেন, এসব গাড়ির রক্ষণাবেক্ষণের
দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।