গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ: হামাস
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে আলোচনা ভেস্তে দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।গাজা সিটির একটি
এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ সাত
ফিলিস্তিনি নিহত হওয়ার পর
দেওয়া এক বিবৃতিতে হামাস
এ অভিযোগ করে। হামাস ওই
হামলাকে ‘গণহত্যা’ ও ‘পরিকল্পিত উত্তেজনা
সৃষ্টির পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।হামাসের দাবি, গাজা নিয়ে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক উদ্যোগকে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছেন।সংগঠনটির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক
কায়রো আলোচনা এবং চলমান মধ্যস্থতার
প্রচেষ্টার পর গাজায় ইসরায়েলি
হামলা প্রমাণ করে যে নেতানিয়াহু
আলোচনা নস্যাৎ করতে চান।চুক্তি বাস্তবায়নে চাপ দেওয়ার আহ্বানহামাস ইসরায়েল সরকারকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলা
এবং হামলা বন্ধ করার আহ্বান
জানিয়েছে। একই সঙ্গে নেতানিয়াহুকে
শারম এল-শেখ চুক্তি
বাস্তবায়নে বাধা দেওয়া থেকে
বিরত রাখতে মার্কিন প্রশাসন, মধ্যস্থতাকারী দেশগুলো এবং চুক্তির নিশ্চয়তাদানকারী
পক্ষগুলোর প্রতি চাপ প্রয়োগের আহ্বান
জানিয়েছে সংগঠনটি।হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আলোচনা ও মধ্যস্থতার প্রচেষ্টার
প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র:
আল-জাজিরা