জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার
নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে
না বলে হুঁশিয়ারি দিয়েছেন
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়
সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
রহমান।শনিবার সকাল
সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ১১ দলীয় জোটের
চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা
বলেন।ডা. শফিকুর
রহমান বলেন, আমরা বাংলাদেশের ১৮
কোটি মানুষের পক্ষে। জনগণের দাবি আদায়ের জন্যই
আমাদের এই কর্মসূচি।জনগণের অধিকার
নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে
না বলেও হুঁশিয়ারি দেন
জামায়াতের আমির।তিনি বলেন,
চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ। দুর্নীতিবাজদের
হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।জনগণের বিভিন্ন
সমস্যার কথা তুলে ধরে
শফিকুর রহমান বলেন, গ্যাস নেই, পানি নেই,
ইলেকট্রিসিটি নেই, কিন্তু গ্যাসের
বিল যথারীতি আছে। বিদ্যুতের ভূতুড়ে
বিল আছে।
এ ধরনের
হয়রানি থেকে জনগণকে রেহাই
দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।