ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ২৪ পদাতিক ডিভিশন। রানারআপ হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন।বৃহস্পতিবার যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। ৫৫ পদাতিক ডিভিশনের এনসি(ই) শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের পুরস্কার পান।গত ২২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়।সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।