স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।রায় ঘোষণার
সময় আসামি মোহাম্মদ আজাদ আদালতে উপস্থিত
ছিলেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার
মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের
ছেলে।যেভাবে হত্যার ঘটনামামলার এজাহার
ও আদালত সূত্রে জানা যায়, পারিবারিক
বিভিন্ন বিষয় নিয়ে আজাদ
ও তাঁর স্ত্রী তানিয়া
বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই জেরে
২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত
রাতে আজাদ তাঁর স্ত্রী
তানিয়ার হাত-পায়ে বৈদ্যুতিক
তার পেঁচিয়ে শক দেন। এতে
ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়।এ ঘটনায়
নিহত তানিয়ার মা মায়া বেগম
বাদী হয়ে মোহাম্মদ আজাদকে
প্রধান আসামি করে চৌদ্দগ্রাম থানায়
হত্যা মামলা করেন।পরে পুলিশ
মামলাটির তদন্ত শুরু করে। ময়নাতদন্ত
প্রতিবেদন, বিভিন্ন আলামত ও সাক্ষ্য-প্রমাণ
পর্যালোচনা শেষে আদালতে অভিযোগপত্র
(চার্জশিট) দাখিল করা হয়।দীর্ঘ বিচারিক
প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং মামলার বিভিন্ন
নথিপত্র পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার
মোহাম্মদ আজাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।দীর্ঘদিন পর ন্যায়বিচার পেয়েছিরায় ঘোষণার
পর বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক
সরকার বলেন, দীর্ঘদিন পর তাঁরা আদালতের
মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে দ্রুত
রায় কার্যকরের দাবি জানান তিনি।রায় ঘোষণার
পর আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের স্বজনদের সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।