ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনার বিষয় জানানো হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এর এক সপ্তাহ আগে, গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও পৃথক বৈঠক করেছিলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সচিবালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে যান। পরে সাংবাদিকদের জানানো হয়, তিনি এ মুহূর্তে কোনো বক্তব্য দেবেন না।

এর এক দিন আগে রোববার রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধন করেন দীনেশ ত্রিবেদী।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের দুই সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীই অত্যন্ত জনবান্ধব। ফলে বিদ্যমান সংকটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে তাঁর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।

দুই দেশের সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, এখানে কোনো নেতিবাচকতা নেই; বরং সবকিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বিষয় : কূটনীতি বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রধানমন্ত্রীর কার্যালয়

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনার বিষয় জানানো হয়নি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x