ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

গজারিয়ায় সশস্ত্র দলের ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক মুন্সীগঞ্জ

গজারিয়ায় সশস্ত্র দলের ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
ছবি: সংগ্রহ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ সময় বাধা দিতে গেলে বাড়ির মালিক স্বপন শিকদারকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ডাকাত দল নদীপথে ট্রলারে করে স্বপন শিকদারের বাড়িতে আসে। পরে বারান্দার পকেট গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে ডাকাতেরা দরজা ভেঙে কক্ষগুলোতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ির মালিক স্বপন শিকদার বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে কুপিয়ে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ডাকাতেরা বাড়ি থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে তারা নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : আইনশৃঙ্খলা মুন্সীগঞ্জ গজারিয়া ডাকাতি

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গজারিয়ায় সশস্ত্র দলের ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x