ভারতের ঘরোয়া
ক্রিকেট ও আইপিএলে খেলা
উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর
সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে মঙ্গলবার মগরা থানার পুলিশ
তাকে গ্রেপ্তার করে।
অভিযোগকারী কর্ণাটকের
এক তরুণী। গত ২৩ জুন
মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ওই
তরুণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর
ধরে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল।
তাদের বিয়ের পরিকল্পনাও ছিল। সম্পর্ক চলাকালে
দুজন একসঙ্গে বিদেশে গিয়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ
করা হয়েছে।
তবে প্রায়
দেড় বছর আগে তাদের
সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিষয়টি
তখন থানায় গেলেও কোনো অভিযোগ করা
হয়নি। পরে গত জুনে
ফের পুলিশের কাছে অভিযোগ করেন
ওই তরুণী।
পুলিশ কার্যকর
ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ
তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর
আদালত পুলিশকে অভিষেককে খুঁজে বের করে গ্রেপ্তারের
নির্দেশ দেন। একই সঙ্গে
তদন্তের স্বার্থে তার ইলেকট্রনিক ডিভাইস
জব্দেরও নির্দেশ দেওয়া হয়।
পুলিশের দায়ের
করা মামলায় ভারতের নতুন দণ্ডবিধির একাধিক
ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের
ধারাও যুক্ত করা হয়েছে। মামলায়
বিয়ের প্রতিশ্রুতিতে যৌন সম্পর্ক স্থাপন,
ভয় দেখানোসহ আরও কিছু অভিযোগ
আনা হয়েছে।
তবে অভিষেক
পোড়েল এসব অভিযোগ অস্বীকার
করেছেন। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত
হয়নি। মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া
চলমান।
ক্রিকেট মাঠে
অবশ্য সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন
২৩ বছর বয়সী অভিষেক।
বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের
পর আইপিএলে সুযোগ পান তিনি। দিল্লি
ক্যাপিটালসের হয়েও খেলেছেন এই
উইকেটকিপার-ব্যাটার।